বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনজুর এলাহি । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়া । সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আহাম্মেদ স্বপ্না । নরসিংদী জেলা উপজেলা ও পৌরসভার থেকে নেতা কর্মীরা যোগ দান করেন উক্ত অনুষ্ঠানে । আলোচনা শেষে র‌্যালি টি ভেলানগর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয় । কেক কাটার মধ্য দিয়ে সভা সমাপ্তি করা হয় ।।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD