মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শিবপুরে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শিবপুরে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও ভাঙ্গার প্রতিবাদে নরসিংদীর শিবপুরে সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান – এর উপর আলোচনা করেন সরকারি কর্মকর্তাগন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD