মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গুনিজন সম্মাননা পেলেন

শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গুনিজন সম্মাননা পেলেন

নিজস্ব প্রতিবেদকঃ

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গুনিজন সম্মাননা পেলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক একজন দক্ষ নারী নেত্রী তাপসী রাবেয়া। ঢাকাস্থ বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন অায়োজিত “বিজয় স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ডে নামক সংগঠন তাকে এ সম্মাননা প্রদান করেন। নানামুখি সমাজ সেবা ও শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যাপক প্রচারণা করে আলোচনায় ছিলেন তিনি। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের ৪৯ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা, গুনিন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন। ১২ ডিসেম্বর শনিবার বিকেলে পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টর্স ফোরাম মিলনায়তনে এই সম্মাননা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD