রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি

কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি

ীনজস্ব প্রতিবেদক :
নরসিংদীর তিন – শিবপুর উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন,শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য। কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে চাই আপনাদের সহযোগিতায় শিবপুর একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, শিবপুর থেকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বসবাসযোগ্য শিবপুর উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই। নির্বাচনের পর প্রথম উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। নবনির্বাচিত এমপি বলেন,জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে শিবপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। মাদক,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা মূলক কার্যক্রম এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।দুর্নীতির বিষয়ে এমপি স্পষ্টভাবে জানান,সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উপস্থিত সকলেই নবনির্বাচিত এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন,শিবপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এর নেতৃত্বে শিবপুরের পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে। উক্ত সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা প্রকৌশলী , খোন্দকার গোলাম শওকত. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোনতাশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার ,সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD