নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা দড়িগাঁও গ্রামে মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় ইসমাইল নামে এক যুবক। এলাকাবাসীর সূত্রে জানা যায় ১৭ মার্চ নীলক্ষা হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আব্দুল জব্বার এর পুত্র মোমেন ওরফে মোবা। ইসমাইল জানায় তার মমতাময়ী মা মারা গেলে আত্মীয়-স্বজন নিয়ে মায়ের লাশ দাফন করার মুহূর্তে একই গ্রামের নাজিমউদ্দিন, আমানত খা, মিস্টার, মতিন শিকদার, গাজী রফিকুল ইসলাম, আওয়াল সিকদার, রাজু, রুবেল ও রফিকুল সহ অজ্ঞাত ব্যক্তিগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা করে। সন্ত্রাসী হামলায় মোমেন ওরফে মোবা গুরুতর আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তপ্ত বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছে।