আমি মোঃ জামাল উদ্দিন খোকা আমার পুত্র শাহজালাল আহম্মেদ সানির গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যে ও ভুল তথ্য প্রকাশ করছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে আমার ছেলে একজন ব্যবসায়ী একটি মামলায় আজহারভুক্ত আসামি হওয়ায় ্যাব তাকে গ্রেফতার করে শিবপুর মডেল থানায় হস্তান্তর করে। শিবপুর মডেল থানা যথাযথ নিয়মে তাকে আদালতে প্রেরণ করে। আমার ছেলেকে গ্রেফতার করার সময় তার সাথে অবৈধ কিছু পায় নাই এমনকি পুলিশ আদালতে প্রেরণ করার সময়ও কোন প্রকার অবৈধ জিনিস দেয়নি। কিন্তু আমার প্রতিপক্ষের পরামর্শে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্য প্রচার প্রকাশ করছে। আমি ঐ সকল মিথ্যা তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জামাল উদ্দিন খোকা
মদিনা, শিবপুর, নরসিংদী