নিজস্ব প্রতিবেদক :বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শিবপুর থানার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবারক (২৫) ওই এলাকার বরুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মোবারক শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও মাদক সংক্রান্তসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
শিবপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।