সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বলসহ সুরক্ষা সামগ্রী বিতরণ

নরসিংদী চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বলসহ সুরক্ষা সামগ্রী বিতরণ

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চলে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলার আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বলসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু, শাহজাহান চৌধুরী, শাহ আলম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
প্রধান অতিথির আগমন উপলক্ষে আলোকবালী ইউনিয়নে সাজ সাজ রব বিরাজ করছে, সৈয়দা ফারহানা কাউনাইন নদী যোগে আসামাত্র নদীর দুপাশ থেকে শত শত মানুষ ফুল দিয়ে এবং করতালির মাধ্যমে তাকে বরণ করে নেন।
প্রধান অতিথি এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনেন, এবং এলাকার বিভিন্ন সমস্যা তিনি সাধ্যমত খতিয়ে দেখবেন বলে উপস্থিত সবাইকে আশ্বাস দেন। তিনি বলেন, ‘মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। আজ আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন তা আমি ভুলবনা।’

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD