বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
পলাশে উৎসব মূখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

পলাশে উৎসব মূখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ১১ এপ্রিল সারা দেশে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা রয়েছে। এর মধ্যে নরসিংদী জেলায় দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন দুটি হলো, পলাশ উপজেলার গজারিয়া ও ডাংগা। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। ১৮ মার্চ বুধবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ডাংগা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেরুল হাই এবং স্বতন্ত্র প্রাথী কাউসার মাহমুদ ও মোহাম্মদ কামাল হোসেন। অপরদিকে গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় ভাবে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাকরি হোসেন চৌধুরী,  মোহাম্মদ আলমগীর, নাসির উদ্দীন, কামাল হোসেন, রফিকুল ইসলাম ও ফকির আব্দুল মতিন মনোনয়নপত্র জমা দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD