সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে ২৪ ঘন্টায় আরো ৩৯ জন করোনা পজেটিভ

নরসিংদীতে ২৪ ঘন্টায় আরো ৩৯ জন করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৮৪ জন। রবিবার (২১ মার্চ) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ৭২ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। রোববার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া জেলা হাসপাতালে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলার ৩৮ জন ও শিবপুরে ১ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD