সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন

নরসিংদীতে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন নরসিংদীবাসী। জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় শহরের সার্কিট হাউজের সামনে থেকে সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাব পর্যন্ত সড়কের উভয় পাশে জেলা প্রশাসনের আয়োজনে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে জেলা প্রশাসন। ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিশু একাডেমী, সুবধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD