সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

নরসিংদীতে করোনা মোকাবেলায় কুইক রেসপন্স টিমের জনসচেতনতা মূলক কর্মসূচি

নরসিংদীতে করোনা মোকাবেলায় কুইক রেসপন্স টিমের জনসচেতনতা মূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি প্রতিপালন, হোম কোয়ারেন্টাইন, আক্রান্তদের দ্রুত চিকিৎসা, মৃতদেহ সৎকার, বাজার মনিটরিং ও ত্রাণ কার্যক্রম নিশ্চিতরণে সচেতনতামূলক কর্মসূচি করেছে নরসিংদী জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ০৩/০৪/২০২১ইং সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে এই কর্মসূচির আওতায় মাস্ক বিতরণ ও ব্যবহারের প্রতি জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয় ।
কর্মসূচিতে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ-আলম মিয়া, নরসিংদী করোনা ডেডিকেডেট হাসপাতালের আবাসিক কর্মকর্তা মিজানুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম-মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD