রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে মোঃ আসাদুজ্জামান (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত রোববার (৪ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। কর্মজীবনে মোঃ আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা আসাদুজ্জামান গত ১ বছর ধরে নরসিংদী পুলিশ লাইনস্ এ সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD