সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীর “কুইক রেসপন্স টিম এর সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

নরসিংদীর “কুইক রেসপন্স টিম এর সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর “কুইক রেসপন্স টিম এর সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ ০৫ এপ্রিল সোমবার দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত নরসিংদী জেলা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নরসিংদী সদর উপজেলার খালপাড়-মালাকার মোড়-উপজেলা মোড়-ডিসি অফিস গেইট-স্টেডিয়াম গেইট-ভেলানগর-জেলখানা মোড়-বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত উক্ত কার্যক্রম পরিচালিত হয়। সচেতনতামূলক এ কার্যক্রমে নেতৃত্ব দেন নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহ আলম মিয়া।
সচেতনতামূলক কার্যক্রমে প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ আশরাফুল ইসলাম পলাশ, ড. মশিউর রহমান মৃধা, বিশিষ্ট আইনজীবী ও জিপি এডভোকেট তারেক রহমান, প্রেসক্লাবের সভাপতি বাবু মাখন দাস, ডা.এ এনে এম মিজানুর রহমান, নাসিবের প্রেসিডেন্ট মোঃ রুস্তম আলী,রোটারিয়ান রাসেল বিন হাসনাত, সাংবাদিক মোর্শেদ শাহরিয়ার, খোঁজ খবর পত্রিকার সম্পাদক মঞ্জিলে মিল্লাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী, উত্তরণের সভাপতি কে এইচ খলিলুর রহমান আপেল, বাবু প্রাণতোষ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, আনসার-ভিডিপি সদস্যবৃন্দ, অনির্বাণ ও স্বপ্নডানার সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ কর্মসূচি পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। কোভিড-১৯ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD