সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে নকল ব্যান্ডরোলে বিক্রি হচ্ছে বিড়ি রাজস্ব হারাচ্ছে সরকার

নরসিংদীতে নকল ব্যান্ডরোলে বিক্রি হচ্ছে বিড়ি রাজস্ব হারাচ্ছে সরকার

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বিভিন্ন বাজারে শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল পূন:ব্যবহারকৃত ছাপানো ব্যান্ডরোলে ব্যবহার করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে বিভিন্ন বিড়ি কোম্পানী। ফলে প্রতি হাজার বিড়িতে সরকার ৩৬০ টাকা করে রাজস্ব হারাচ্ছে।
নরসিংদীর বিভিন্ন বাজারে স্টার বিড়ি, রশিদ বিড়ি, অমিত বিড়ি, আজাদ বিড়ি ও মিরাজ বিড়ি কোম্পানী নিম্ন মানের উপকরন দিয়ে কম মূল্যে বিড়ি বাজার জাত করে নকল ব্যান্ডরোল দিয়ে।
স্বাস্থ্যসগত ঝুকির কথা বিবেচনা করে ধুমপানের প্রতি নিরুৎসাহিত করার বদলে কম মূল্যে এবং সস্তায় বিড়ি পেয়ে ধুমপায়ীরা ধুমপানের প্রতি বেশী আকৃষ্ট হচ্ছে। এতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আর ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশে বৈধভাবে ব্যবসা করা বিড়ি কোম্পনী গুলো। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এমতাবস্থায় অবৈধ বিড়ি ব্যবসায়ীদের অপতৎপরতা ও নকল ব্যান্ডরোলে বিড়ি বিক্রি বন্ধ করা না হলে নিম্ন মানের বিড়ি ব্যবহারে ধুমপায়ীরা বিভিন্ন রোগে ভূগতে হবে। অপর দিকে সরকারও রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।
এব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক বরাবরে ১১ নভেম্বর ২০২০ ইং তারিখে নরসিংদী সদর উপজেলা সহ বিভিন্ন বাজারে কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিভিন্ন কোম্পানীর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে, এ প্রসঙ্গে জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD