শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
পলাশ ডাঙ্গায় ইউপি সদস্যসহ স্থানীয় মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পলাশ ডাঙ্গায় ইউপি সদস্যসহ স্থানীয় মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীর পলাশে ডাংগার কাজিরচর এলাকায় মসজিদের জায়গা অবৈধ দখল মুক্ত করন নিয়ে স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় মুসুল্লি ও মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় জনগণ।

আজ বুধবার বিকেলে কাজিরচর বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগৈর সভাপতি সাবের উল হাই, ইউপি সদস্য সালাউদ্দিন, ডাংগা বাজার কমিটির সভাপতি বাবুল আহমেদ, মসজিদ কমিটির সভাপতি আক্তারুজ্জামান, ডাংগা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সেলিম ও মসজিদের ইমাম সহ মুসুল্লিগণ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পলাশের ডাংগার কাজিরচরে মসজিদ নির্মানে জমি দিয়েছেন ইউপি সদস্য সালাউদ্দিনের বাবা। উক্ত জমিতে মসজিদ নির্মান করা হয়েছে। এর কিছু অংশে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। মাদ্রাসার কিছু অংশ অবৈধভাবে দখল করে স্থানীয় দেলোয়ার হোসেন ও আলামিন দোকান ঘর নির্মান করে মাসিক ভাড়া আদায় করতো।

মুসল্লিগণ ও এলাকাবাসী উক্ত জায়গা দেলু বাহিনী থেকে অবৈধ দখল মুক্ত করে মসজিদ কমিটিকে বুঝিয়ে দেয়। অবৈধ দখলকারি দেলু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কুখ্যাত ভূমি দস্যু আল আমীন স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন সহ মসজিদ কমিটিকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান, তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD