শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে গণপরিবহনে মাস্ক পরিধান নিশ্চিত করণে ওসির অভিযান

শিবপুরে গণপরিবহনে মাস্ক পরিধান নিশ্চিত করণে ওসির অভিযান

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা তৈরিতে মাঠে নেমেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। তিনি রবিবার (২২ নভেম্বর) সকালে মাস্ক পরিধান নিশ্চিত করণে উপজেলার শিবপুর বাসস্ট্যান্ড, কলেজগেট ও ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে গণ পরিবহনে অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি পরিবহনে মাস্ক বিহীন চালক, হেলপার ও যাত্রীদের মাস্ক ব্যবহারের জন্য প্রথম বারেরমত সতর্ক করে দিয়ে বিনামূল্যে তাদেরকে মাস্ক প্রদান করেন।

ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছেন। ফলে নো মাস্ক ,নো সার্ভিস বাস্তবায়ন, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলেই মাস্ক ব্যবহারের জন্য আহবান জানান ওসি মোল্লা আজিজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD