শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০২১ নির্বাচন সম্পন্ন, সভাপতি এড. বাছেদ ভূঁঞা , সম্পাদক এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা

নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০২১ নির্বাচন সম্পন্ন, সভাপতি এড. বাছেদ ভূঁঞা , সম্পাদক এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা

নরসিংদী প্রতিনিধিঃ

গত ২৬ নভেম্বর নরসিংদী জেলা আইনজীবী সমিতির২০২১ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে এড. আবদুল বাছেদ ভূঁঞা ২৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি এড. মোঃ মিজানুর রহমান নাজির (আরমান) পেয়েছে ১২৪ ভোট এবং এড. মনসুরুল ইসলাম ভূঁঞা পেয়েছে ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক এড. খন্দকার আতাউর রহমান পেয়েছে ১৭৭ ভোট। সহ সম্পাদক পদে এড. রাজিয়া সুলতানা জুপি ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী এড. মোহাম্মদ মাইন উদ্দিন অপু ২২৮ ভোট পেয়েছে। কোষাধ্যক্ষ পদে এড. মোহাম্মদ শিহাব উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী এড. মোঃ ফারুক মিয়া ১৩৯ ভোট এবং এড. বিলকিস আক্তার ৮৬ ভোট পেয়েছে।নরসিংদী আইনজীবী সমিতির -২০২১ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক পিপি এড. এম এ হান্নান ভূঁঞা, সহকারী নির্বাচন কমিশনার এড. মোঃ শাহজাহান ও এড. মোঃ হাবিবুল্লাহ শিকদার।উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি এড. মোঃ আলমগীর হোসেন, লাইব্রেরী সম্পাদক এড. শেখ মোঃ নূরুল উল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এড. মমতাজ বেগম। কার্যকরী কমিটির সদস্য এড. এ কে এম মনিরুল ইসলাম, এড. ফয়সাল আহমেদ, এড. মামুন উর রশিদ ও এড. আবদুল্লাহ আল মাসুদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD