রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিবপুরে মাদক চুরি-ডাকাতি ইভটিজিং ও বাল্যবিয়েরোধে ওসি’র উঠান বৈঠক

শিবপুরে মাদক চুরি-ডাকাতি ইভটিজিং ও বাল্যবিয়েরোধে ওসি’র উঠান বৈঠক

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং, বাল্যবিয়ে ও ব্যভিচার রোধে ওসির সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার যোশর ইউনিয়নের নৌকাঘাটার এলাকাবাসীর উদ্যোগে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে শিবপুর মডেল থানার জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, চুরি-ডাকাতি, মাদকসহ সবধরনের অপরাধ দমনে পুলিশ সতর্ক রয়েছে। কোন অপরাধী ছাড় পাবে না। মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসময় তিনি আরো বলেন, শীত মৌসুমে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। সল্পসংখ্যক পুলিশ দিয়ে এতবড় উপজেলা পাহারা দেওয়া কষ্টসাধ্য। তাই পুলিশের পাশাপাশি জনসাধারণকে রাতের বেলা নিজ নিজ এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রুপ ভিত্তিক পাহারার ব্যবস্থা করা জরুরী। চুরি-ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD