শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে আশরাফুল হোসেন সরকার ও মাধবদীতে মোশারফ হোসেন মানিক পেলেন আওয়ামীলীগের মনোনয়ন

নরসিংদীতে আশরাফুল হোসেন সরকার ও মাধবদীতে মোশারফ হোসেন মানিক পেলেন আওয়ামীলীগের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন সাবেক নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল হোসেন সরকার। মাধবদী পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রধান মানিক। ১৩ জানুয়ারি বুধবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের দীর্ঘ বৈঠকে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ। উল্লেখ্য চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচন। এরমধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটে ও মাধবদী পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন এই দুটি পৌরসভাসহ ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD