শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ঘোড়াশাল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী যুবলীগ নেতার বিশাল শোডাউন

ঘোড়াশাল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী যুবলীগ নেতার বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার তফসিল ঘোষণা না হলেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষারের পক্ষে শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুল মাঠ থেকে শুরু হয়ে বিশাল শোডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD