সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এড. আসাদুজ্জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এড. আসাদুজ্জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
১ ফেব্রেুয়ারী সোমবার সকাল ৮.৩০ ঘটিকায় নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটি কবরস্থানে পুষ্পস্তবক অর্পন, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে পালিত হয় বর্ষিয়ান রাজনীতিবিদ এডভোকেট আসাদুজ্জামান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী। নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির একাধিকবারের নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট আসাদুজ্জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ সময় তার পরিবারের পক্ষ থেকে মেয়ের জামাতা নরায়ণগঞ্জের আড়াই হাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আ.লীগ নেতা ও নরসিংদী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী এস.এম কাইয়ূমসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD