শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীর নবাগত পুলিশ সুপার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

নরসিংদীর নবাগত পুলিশ সুপার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলাবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। মাদক, সন্ত্রাস নির্মূলে পুলিশের যে নিরন্তর চেষ্টা সেটি অব্যাহত থাকবে। সমাজে যে বৈষম্য অনিয়মগুলো আছে তা নিরসনে সকলের সহযোগিতায় কাজ করবো। তিনি মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নরসিংদীর দুটি পৌর নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। জেলা নির্বাচন কার্যালয় ও রিটার্নিং অফিসার রয়েছেন। সর্বোপরী নির্বাচন কমিশনের নির্দেশনা, প্রত্যাশা অনুযায়ী আমরা প্রতিটি কাজ করবো। নির্বাচন কমিশনের প্রতিটি নির্দেশনা আমরা সততা ও পেশাদারিত্বের সাথে পালন করবো। এতে অবশ্যই জেলাবাসীর প্রত্যাশা পূরণ হবে।
এসপি জানান, চরাঞ্চলের টেঁটাযুদ্ধ বন্ধ রাখতে পুলিশ তৎপর রয়েছে। চর অঞ্চলে আইন প্রয়োগের পাশাপাশি মানুষকে নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতায় কাজ করবে পুলিশ। নরসিংদীকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
মতবিনিময় সভায় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ সর্বস্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD