শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী পৌরসভায় পুনঃভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং

নরসিংদী পৌরসভায় পুনঃভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীতে শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১ নরসিংদী পুলিশ লাইন্সে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌরসভা বন্ধ ঘোষিত ৪টি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্টিত হয়। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে উক্ত ব্রিফিং-এ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। ব্রিফিং অনুষ্ঠানে জনাব কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নরসিংদী ও রিটার্নিং অফিসার, নরসিংদী পৌরসভা, জনাব মোঃ মেসবাহ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা, নরসিংদী, প্রতিনিধি, আনসার ও ভিডিপি, নরসিংদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভোট গ্রহণ সুষ্ঠু করতে পেশাদারিত্বের সাথে সকলকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও সকলকে পরামর্শ প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD