বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, খোরশেদ সভাপতি আরিফ সাধারণ সম্পাদক

শিবপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, খোরশেদ সভাপতি আরিফ সাধারণ সম্পাদক

শিবপুর প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ বুধবার শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের শিবপুর উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম, (প্রাপ্ত ভোট ১৫), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায় দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস এম আরিফুল হাসান, ( প্রাপ্ত ভোট ১৬), সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের শিবপুর উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া (প্রাপ্ত ভোট ১৭), সহ -সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের শিবপুর উপজেলা প্রতিনিধি মোমেন খান (প্রাপ্ত ভোট ১৯), কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নরসিংদীর সময়ের শিবপুর উপজেলা প্রতিনিধি আজমল হোসেন ভূইয়া (প্রাপ্ত ভোট ২৩)।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া সম্পাদক পদে সাপ্তাহিক জনতার চিন্তার শিবপুর উপজেলা প্রতিনিধি ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক পদে সাপ্তাহিক নরসিংদীর তথ্যের শিবপুর উপজেলা প্রতিনিধি স্বপন খান, দপ্তর সম্পাদক পদে দৈনিক নরসিংদী সারাদিনের শিবপুর উপজেলা প্রতিনিধি রাসেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাপ্তাহিক জনপদের শিবপুর উপজেলা প্রতিনিধি কাজী এনামুল হক শাহিন, নির্বাহী সদস্য পদে দৈনিক নরসিংদীর বাণীর শিবপুর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান ও ডেইলি মর্নিং গ্লোরীর শিবপুর উপজেলা প্রতিনিধি ডালিম খান। উল্লেখ্য শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের তত্বাবধানে এই নির্বাচন পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD