বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
হেফাজতে ইসলাম এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা

হেফাজতে ইসলাম এর ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা

ডেস্ক রিপোট

বাংলাদেশে জুনায়েদ বাবুনগরীকে আমীর এবং নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকার খিলগাঁ এলাকায় একটি মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে মি. জেহাদী আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিাটি ঘোষণা করেন।

তিনি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।

সম্প্রতি গ্রেপ্তার হওয়া মামুনুল হক এবং আজিজুল হক ইসলামাবাদীসহ যারা ইসলামপন্থী বিভিন্ন দলের সাথে জড়িত, তাদের অনেককে এই কমিটিতে রাখা হয়নি।

অন্যদিকে কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমদ শফীর বড় ছেলে মোঃ ইউসুফকে হেফাজতের নতুন কমিটিতে সহকারি মহাসচিব করা হয়েছে।

তবে আহমদ শফীর মৃত্যুর পর তার ছোট ছেলে আনাস মাদানীর নেতৃত্বে একটি অংশ সংগঠনটির নেতৃত্বে জুনায়েদ বাবুনগরীকে মেনে নেয়নি।

এই অংশটিকে হেফাজতের নতুন কমিটিতে রাখা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD