বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
গজারিয়া ইউপি নির্বাচনে মেম্বার পদে কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ

গজারিয়া ইউপি নির্বাচনে মেম্বার পদে কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
আসন্ন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে কামাল হোসেন ফুটবল প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, কামাল হোসেন দীর্ঘদিন যাবত ৪নং ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। এলাকাবাসীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। গরীব দুঃখী মানুষের পাশে সবসময় কাজ করেন। কামাল হোসেন প্রতিবেদকের সাথে আলাপকালে জানায়, আসন্ন ইউপি নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে, আমি বিজয়ী হতে পারলে জনগণের পরামর্শ অনুযায়ী গজারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব। সমাজ থেকে সন্ত্রাস, মাদক, জুয়া নিমূল করতে সক্রিয় ভূমিকা পালন করব। ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধে কাজ করব। রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করব।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD