বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
উৎসব মুখর পরিবেশে পলাশের ডাংগা ইউনিয়নে আ.লীগ ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

উৎসব মুখর পরিবেশে পলাশের ডাংগা ইউনিয়নে আ.লীগ ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক:

প্রথম ধাপে সোমবার (২১ জুন) অনুষ্ঠিত নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডাংগা ইউনিয়নে আওয়ামীলীগ নৌকা প্রতীক ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক  বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।  এসময় নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেজবা্হ উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে ডাংগা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাবেরুল হাই ও গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। সাবেরুল হাই নৌকা প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাউছার মাহমুদ হাতপাখা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৬৪০ ভোট।

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন চৌধুরী চশমা প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৩ শত ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বদরুজ্জামান ভূইয়া নৌকা প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD