বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
জিসাস কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক  হলেন শিবপুরের ইলিয়াছ হায়দার

জিসাস কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক  হলেন শিবপুরের ইলিয়াছ হায়দার

শিবপুর প্রতিনিধি  :
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কেন্দ্রীয় কমিটির অনুমোদন ২৮ জুন সোমবার দেয়া হয়েছে। প্রতিষ্ঠাতা আবুল হাশেম রানার মৃত্যুতে নতুন করে কমিটি করা হয়েছে। সভাপতি নাহিদ গুলনার ইভা, সিনিয়র সহ-সভাপতি অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন ও আলহাজ্ব দুলাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হেলাল, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম কবীর, অর্থ সম্পাদক সাংবাদিক ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক অভিনেতা মুজিবুর রহমান সহ ২৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া ও সদস্য সচিব মোঃ  শাহজাহান সাজু সহ কমিটির সদস্যরা আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তীতে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করে। প্রত্যেকটি জেলায় জেলায় জিসাসের কমিটি গঠন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD