বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ঘোড়াশাল পৌর নির্বাচনে নৌকার মাঝী হলেন আল মোজাহিদ হোসেন তুষার

ঘোড়াশাল পৌর নির্বাচনে নৌকার মাঝী হলেন আল মোজাহিদ হোসেন তুষার

নিজস্ব প্রতিবেদক

সপ্তম ধাপে ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোয়ন বোর্ডের যৌথ সভায় এই তালিক চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশাল পৌরসভা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। এ খবর উপজেলার পৌরএলাকার দলীয় নেতা কর্মীদের মাঝে ছড়িয়ে পরলে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে আগামী ২ নভেম্বর সপ্তম ধাপের ১০টি পৌরসভায় ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১০ অক্টোবর। মনোনয়ন বাছাই ১১ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD