সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খাঁন পিন্টুর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর -০১ আসনের সাংসদ সদস্য লে.কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতিক এমপি)। তিনি বলেন, আমি ষড়যন্ত্রের কারণে সভাপতি পদ থেকে বাদ পড়েছি। তবে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে বলেছি, আমি যদি সঠিক থাকি, অব্যশই সঠিক বিচার পাব। হাজীপুরে কি কি উন্নয়ন হয়েছে সেটা আপনারা জানেন। হাজীপুরবাসী যাকে চেয়ারম্যান হিসেবে চাইবে, সেই ই চেয়ারম্যান হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইঁয়া, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ রিপন সরকার, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আলতাফ মেম্বার, কামাল মেম্বার, ইলিয়াস মেম্বার, সুবহান মেম্বার সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আগামি নিবার্চনে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খাঁন পিন্টু জনপ্রিয়তার শীর্ষে আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD