মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী সদর উপজেলা কাঠালিয়া ইউনিয়নে বহিষ্কৃত নেতার হাতে নৌকা

নরসিংদী সদর উপজেলা কাঠালিয়া ইউনিয়নে বহিষ্কৃত নেতার হাতে নৌকা

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলা কাঠালিয়া ইউনিয়নে বহিষ্কৃত নেতা নৌকা মনোনয়ন পাওয়ায় আওয়ামী নেতা-কর্মীদের মাঝে ক্ষুভের সৃষ্টি হয়েছে। জানা যায়, এবায়েদ উল্লাহ আওয়ামীলীগের সভাপতি থাকাবস্থায় দলীয় পদবী ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার, বিচার থেকে উৎকুস গ্রহন, টি.আর কাবিখা টাকা আত্মসাৎ, দুঃস্থ মহিলাদের কাজের বিনিময়ে কর্মসূচী থেকে টাকা দাবী, প্রাইমারি স্কুলে চাকুরী দেওয়ার নামে ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আঃ রশিদসহ একাধিক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণ, নিরীহ মানুষকে জিম্মী করে ওয়ারিশ ক্রয় করে জমি ও বাড়ী ঘর দখল করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, ২০০৯ সালে উপজেলা নির্বাচনে নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মতিন ভূইয়া দলীয় সমর্থন রিক্সা প্রতীকে নির্বাচন করিলে পক্ষান্তরে এবায়েদ উল্লাহ বি.এন.পি এর প্রার্থী মঞ্জুর এলাহীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করেছেন। ২০১৪ সালে নির্বাচনে ও বি.এন.পি প্রার্থীর পক্ষে কাজ করেছেন বিধায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগে নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগ গত ৮ই মে ২০১৬ইং তারিখে আওয়ামীলীগের গঠনতন্ত্র ৪৭ এর (ঞ) ধারা মোতাবেক বহিষ্কার আদেশ প্রদান করেন। পরবর্তীতে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় নৌকা প্রতীকের কর্মীদের উপর হামলা করে এবং কেন্দ্রের ভিতর অবরোদ্ধ করে রাখেন, পুলিশ ও বিজিবি এসে তাদের উদ্ধার করে। ২০১৯ সালে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব সফর আলী ভূইয়ার নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত আনোয়ার কমিশনার এর পক্ষে কাজ করেন এবং প্রকাশ্যে বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করেন। আওয়ামীলীগের গঠনতন্ত্রে ৪৭ এর ১১ উপধারা অনুযায়ী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে দল থেকে সরাসরি বহিষ্কার হইবেন এবং যাহারা দলীয় প্রার্থীর বিরোধীতা করিবেন তাহারাও তদন্ত সাপেক্ষে মূল দল বা সহযোগী সংগঠন হইতে বহিষ্কার হইবেন উল্লেখ আছে। উল্লেখিত বিষয়সমূহ নিয়ে কাঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিজ উদ্দিন বাংলাদেশ আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। এবায়েদ উল্লাহ ২০১৬ সালে বহিষ্কৃত হয়ে ২০২১ সাল পর্যন্ত সরকারের এবং দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ না করেও আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হওয়ায় কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী নেতাকর্মীদের মাঝে ক্ষুভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাঠালিয়া ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী এবায়েদ উল্লার বক্তব্যে নিতে গেলে তাকে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD