সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

শিবপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসিন নাজীর, আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, নাজমুল কবির আনোয়ার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বাবু বিপ্লব চক্রবর্তী, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, তাঁতীলীগের সভাপতি মোঃ হানিফ মিয়া, মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাহিদ সরকার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD