বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নব- নির্মিত ভবনের উদ্বোধন

বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নব- নির্মিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ পি.বি.নগরে বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের ৪১ তম বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও নব- নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫শে মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরার মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী নরসিংদী- ৫ এর সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন হাজি মো: সেলিম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারমেন তপন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো: রাসেল, বিশিষ্ট শিল্পপতি মো: আকমল হোসেন কুসুম, মাধবদী এস. এ ফেব্রিক্স এর ম্যানেজিং ডিরেক্টর মো: শফিকুল ইসলাম, লক্ষীপুরা রাহে জান্নত দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাজিমউদ্দিন চৌধুরী । বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জি. মো: শফিকুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ডৌকারচর ইউনিয়ন পরিষদের সূযোগ্য চেয়ারম্যন মো: মাসুদ ফরাজী। বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল কবীরের সার্বিক পরিচালনায় আর উপস্তিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা, কর্মচারি ও অভিবাভকবৃন্দ। সহকারি প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ধারা বর্ণনায় ছিলেন বিলকিছ মাহমুদা, মো: জামাল উদ্দিন, তানিয়া সুলতানা। ক্রীড়া পরিচালনা করেন মো: আমজাদ হোসেন ও মিন্টু দেবনাথ বিচারক মন্ডলী দায়িত্বে ছিলেন আলী জাহান খান, বাবু রতন চন্দ্র দেবনাথ, আছমা বেগম, নূর মহল বেগম। ফলাফল সংরক্ষণ করেন জাহাঙ্গীর আলম, রৌনক জাহান রুনা। প্রাথমিক চিকিৎসায় ছিলেন ডা: শহীদ মীর, ডা: সামসুল হক মোল্লা, ডা: আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD