সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী ডিবি পুলিশের হাতে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ৩

নরসিংদী ডিবি পুলিশের হাতে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদখ:
নরসিংদীতে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (১৭ জুলাই) গভীর রাতে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
জানা যায়, রবিবার রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জামিরুল ইসলাম এর নেতৃত্বে একটি দল নাগরিয়াকান্দি এলাকায় অভিযোগ পরিচালনা করেন। এসময় শহরের বাউলপাড়া এলাকার উমর আলীর ছেলে আল আমিন খান (৩১), করিমপুর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে সাইদুর রহমান ছাদু (২৮) ও নাগরিয়াকান্দি এলাকার অহিদুর রহমান এর ছেলে রফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। এসময় তাদের দখল থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন এর বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় ৪টি এবং সাইদুর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD