বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে ২৯ গৃহহীন-ভূমিহীন পরিবার পেল নতুন ঘর

শিবপুরে ২৯ গৃহহীন-ভূমিহীন পরিবার পেল নতুন ঘর

নিজস্ব প্রতিবেদক :
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর পেল নরসিংদীর শিবপুরে আরো ২৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী একযোগে সারাদেশের ৩য় পর্যায়ে (২য় ধাপ) ২৬হাজার ২২৯টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল জাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান , শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ মুহসীন নাজির, শিবপুর থানার কর্মকর্তা সালাউদ্দিন মিয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসেন আঙ্গুর, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগাঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন, সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD