মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মনোহরদীতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পুলিশসহ আহত ৪০

মনোহরদীতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পুলিশসহ আহত ৪০

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক সংঘর্ষে ২৭ জন গুলিবিদ্ধসহ অন্ততঃ ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৮ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার হেতিমদি-হাবিজপুর সড়কের বাগবেড় নামকস্থানে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।জানা গেছে, হাবিজপুরে দলীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা নির্ধারিত স্থানে যাবার সময় পুলিশ কর্তৃক বাঁধার সম্মুখীন হয়। এসময় পুলিশের প্রতি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে ১০ জন পুলিশ আহত হয়। পুলিশও জান-মাল রক্ষার্থে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে শর্টগানের গুলি ও টিআরসেল নিক্ষেপ করে। এতে বিএনপির অন্ততঃ ৪০ জন আহত হয়েছে বলে দাবী করেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল।সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেন, পূর্ব থেকেই হেতেমদি এলাকায় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে সেখানে আমরা সমাবেশ করার প্রস্তুতি নিতেছিলাম। সকাল ১১ টার দিকে বিএনপি নেতাকর্মীরা সেখানে সমবেত হতে থাকে। আমি কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা রামদা ও লাঠিসোঠা নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পাশাপাশি পুলিশও আমাদের লোকজনদের লক্ষ্য করে গুলি ও টিআরসেল নিক্ষেপ করতে থাকে। এতে করে বিএনপির প্রায় ২৭ জন গুলিবদ্ধ ও ১২/১৩ জন কর্মী রামদায়ের কুপে আহত হয়। দুই জনের চোখে গুলি লাগায় তাদেরকে ঢাকার ইসলামীয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের পার্শ্ববতী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, শিবপুর, মনোহরদী ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD