সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে রায়পুরায় কর্মি সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে রায়পুরায় কর্মি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ১৭ই সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে রায়পুরায় কর্মি সভা অনুষ্ঠিত হয়। ৭ই সেপ্টেম্বর বুধবার দুপুরে রায়পুরা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা মাটি ও মানুষের নেতা সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। কর্মি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থেকে বার বার নির্বাচিত সফল সাংসদ সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী লেঃ কর্নেল (অব) মোঃ নজরুল ইসলাম হীরু বীরপ্রতিক এমপি। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইউনুস আলী ভূইয়ার সভাপতিত্তে বিশেষ অতিথি হিসেবে আর বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ খান, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ,সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য মমতাজ উদ্দিন ভূইয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ উপ-কমিটি সদস্য লায়লা কানিজ লাকী, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলম শাহীন, পৌরমেয়র মোঃ জামাল মোল্লা, চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঞ্চালনায় কর্মি সভায় সকল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি সাধারন সম্পাদক ও চেয়ারম্যান গন উপস্থি ছিলেন। এসময় বক্ত্য গন প্রধানমন্ত্রীর হাতকে আর শক্তি শালি করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD