মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

নরসিংদীতে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

রাজধানীর পল্লবী ও বনানীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামীলীগের নৃশংস হামলার প্রতিবাদে নরসিংদীতে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক ভিপি জলিল, আকবর হোসেন, দ্বীন মোহাম্মদ দিপু, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ নরসিংদী জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এই সরকার তার, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমরা জনগণের রাজনীতি করি আমার সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়াবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD