সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আমান উল্লাহ ও ওবায়দুল কবির মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আমান উল্লাহ ও ওবায়দুল কবির মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক ঃ নরসিংদী জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ ৪ নং ওয়ার্ডের সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো: আমান উল্লাহ ভূইয়া। সোমবার জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর রিটার্নিং অফিসার ও নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানা গেছে।মো: আমান উল্লাহ ভূইয়া শিবপুর উপজেলার সৃষ্টিগড় ভঙ্গারটেক এলাকার হাজী মো: আশাব উদ্দিন ভূইয়ার ছেলে। ৪ নং ওয়ার্ডের সদস্য পদে বাকী দুই প্রার্থী এডভোকেট মোমেন ও জাহিদুল শেখ কাউছার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় মো: আমান উল্লাহ ভূইয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এছাড়া ২ নং ওয়ার্ডে সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । উল্লেখ টানা দ্বিতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হতে যাচ্ছেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD