সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে সাবেক মেয়র লোকমান হোসেনের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

নরসিংদীতে সাবেক মেয়র লোকমান হোসেনের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

নরসিংদী প্রতিনিধি:

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর সাবেক জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত লোকমান হোসেন এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১ নভেম্বর, মঙ্গলবার সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগ, নরসিংদী চেম্বার অব কমার্স  সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল এবং নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ অন্যান্যে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উলেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে হত্যা করে তৎকালীন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD