শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

পুটিয়া ইউনিয়নে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পুটিয়া ইউনিয়নে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায়  ৯ হাজার কৃষকদের মাঝে  বীজ, সার বিতরন,গবাদি পশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এসব সার ও বীজ বিতরণ করা হবে। ২৮ নভেম্বর  সোমবার সকাল ১০ টায় পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে  এক হাজার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান। উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, ইউপি চেয়ারম্যান খন্দকার হাসানুল হক সানি এলিছ,সচিব লোকমান হোসেন।মোশারফ হোসেন,সহকারী কৃষি সম্প্রসারন অফিসার,উপ-সহকারী কৃষি অফিসার রোজিনা খানম।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,কৃষি সম্প্রসারন অফিসার
স্বাক্ষর চন্দ্র বণিক। অনুষ্ঠানে ইউএনও জিনিয়া জিন্নাত বলেন, বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে প্রতি ইউনিয়নে এক হাজার কৃষকের মাঝে এসব সার ও বীজ দেওয়া হবে। প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) দুইশত টাকার বীজ ও তিন কেজি ডিএপি সার প্রদান করা হবে।
কৃষকদের এসব বীজ ও সার ক্রয় বাবদ উপজেলা পরিষদের ২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD