সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে শহীদ স্মৃতিসৌধে নেমপ্লেটে একাধিক ভুল

নরসিংদীতে শহীদ স্মৃতিসৌধে নেমপ্লেটে একাধিক ভুল

নিজস্ব প্রতিবেদক: 

নরসিংদী গণপূর্ত অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে নেমপ্লেটে একাধিক ভুলের অভিযোগ উঠেছে।  সরেজমিন গিয়ে দেখা যায় , নরসিংদী সদরের সুইচ গেইট এলাকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও সালাম ‘৭১ -এর মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ হন । সরকারি উদ্যোগে স্মৃতিসৌধ নির্মাণ করেন নরসিংদীর গণপূর্ত অধিদপ্তর কিন্ত স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের নেমপ্লেটে একাধিক ভুল রয়েছে । এ ব্যাপারে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ করলেও তাদেরকে পাত্তা দিচ্ছে না । আমাদের এ প্রতিবেদককে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন জানান ,  শহীদদের নাম ফলকে একাধিক ভুল রয়েছে , এটা তাদেরকে পরিবর্তন করে দিতে বললে তারা টালবাহানা করে বেড়াচ্ছে । অত্র এলাকার নাজিমুদ্দিন জানান , স্মৃতিসৌধের কাজটি তেমন ভালো হয়নি পাশাপাশি নেমপ্লেটে ভুল করেছে তারা, আমরা বলেছি সংশোধন করে দেয়ার জন্য কিন্তু আমাদের কথা তারা পাত্তাদিচ্ছে না। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান , গণপূর্ত অধিদপ্তর দায়সারা  কাজ করেছে এবং তাদের খাম খেয়ালিতে মুক্তিযোদ্ধাদের অপমান হয়েছে । অপরদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশিদের ভাই বীর মুক্তিযোদ্ধা কিরণ জানান , এ ভুল আমরা ধরিয়ে দিয়েছি তারা পরিবর্তন করে দিবে বলে জানিয়েছেন কিন্তু তারা তালবাহানা করছে । এ ব্যাপারে বক্তব্য নিতে অফিসে গেলেও গণপূর্ত অফিসের কর্মকর্তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে এলাকাবাসী ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD