সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
শিবপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

শিবপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে ধানুয়াস্থ শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মোহসিন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর মৃধা,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মো. রুহুল ছগীর,মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিছ,উপজেলা শাখা জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।এছাড়াও উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধা, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অপু সরোয়ার খান,পৌরসভা তাঁতীলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠুসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাগণ,অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD