মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী সদর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির সিআইপির ঈদ পূর্ণমিলন

নরসিংদী সদর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির সিআইপির ঈদ পূর্ণমিলন

স্টাফ রিপোর্টারঃ
 ২৩ শে এপ্রিল বাদ আসর নরসিংদী ক্লাবে নরসিংদী সদর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির সিআইপির সাথে  সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর ১ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক সফল প্রেসিডেন্ট ও এফ বিসিসিআইয়ের সহ-সভাপতি তারুণ্যের অহংকার জনাব আলী হোসেন শিশির সিআইপি  নরসিংদী ক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিয় সভা করেন ।
এসময় তিনি বলেন, আমি জন্মগত আওয়ামী লীগ আমার পিতা মরহুম লোকমান হোসেন প্রধান আমৃত্য ু মাধবদী পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন , আমার বড় ভাই মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবার নৌকা মার্কার মেয়র , আমি নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সফলতার সাথে দায়িত্ব পালন করছি ।
আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই এবং আপনাদের লেখনীর মাধ্যমে বস্তুুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ করবেন এবং আমি এমপি প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আপনারা লিখবেন। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে অনলাইনে এবং নিউজ পোর্টালের পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় পত্রিকায় তুলে ধরবেন। আমি আপনাদের পাশে আছি আজীবন আপনাদের সাথে থকবো ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD