সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ছাত্রদল নেতা সাদেকের জানাজায় জনতার ঢল

ছাত্রদল নেতা সাদেকের জানাজায় জনতার ঢল

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সাদিকুল রহমান সাদেকের জানাজায় জনতার ঢল। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিহত সাদেকের জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
নামাজের জানাযায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, প্রশাসন যেন অতি শীঘ্রই হত্যাকারী, নির্দেশদাতার মুখোশ উন্মোচন করার জন্য প্রশাসনের জোর দাবী জানান।
নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন,সাবেক এমপি শামসুদ্দিন আহমেদের পুত্র হারুনুর রশিদ,সাবেক সহর বিএনপির সভাপতি বাবুল সরকার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু, চিনিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, সাবেক মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান,যুবদল নেতা শাহেনশাহ শানু সহ বিএনপির অঙ সংঘটন সহ সর্বস্তরের জনগন। নিহত সাদেকের বড় ভাই হাজীপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য আলতাব হোসেন বলেন সাদেক ছাত্রদল করতে গিয়ে তার জীবন যৌবন এবং নিজ ভিটেমাটিটুকু বিক্রি করে দলকে সক্রিয় করতে কাজ করেছেন অথচ সেই দলের লোকজনই আমার ভাইকে গুলি করে হত্যা করেছে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD