সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
নরসিংদীতে পৌরসভার  উদ্যোগে ডেঙ্গুপ্রতিরোধে লিফলেট বিতরন ১৯ জনের ডেঙ্গু শনাক্ত

নরসিংদীতে পৌরসভার  উদ্যোগে ডেঙ্গুপ্রতিরোধে লিফলেট বিতরন ১৯ জনের ডেঙ্গু শনাক্ত

নরসিংদী প্রতিনিধি    :        নরসিংদী পৌরসভার  উদ্যোগে ডেঙ্গুপ্রতিরোধে লিফলেট বিতরন ও মশা নিধন ওষুধ  স্প্রে করা হয়েছে  ।নরসিংদী কাউরিয়াপারা লঞ্চঘাট এই কর্ম সুচিতে  অংশ নেয় জেলা  প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফখান । উল্লেখ্য   নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বুধবার  সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায়  সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন ১৮ জন ও বেসরকারি হাসপাতালে ১ জন। সরকারি হাসপাতালে নতুন ১৩ জন ডেঙ্গু রোগী  হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩২ জন। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ১৫ জন, সদর হাসপাতালে ৮ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৫ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১ জন। হাসপাতাল থেকে  ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৩ জন। জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ২২২ জন। জানুয়ারি ২০২৩ হতে ডেঙ্গুতে অদ্যাবধি মোট মৃত্যু ১ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD