শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
মাধবদী বালুচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাবা ছেলে সহ ৬ জন আহত

মাধবদী বালুচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাবা ছেলে সহ ৬ জন আহত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের বালুচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাবা ছেলে সহ ছয় জন আহতের খবর পাওয়া গেছে। জানা যায় বালুচর গ্রামের হুসেন আলী ও কাদির গং এর মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ১১ ই আগস্ট শুক্রবার সকাল ১০ ঘটিকায় মামার বাড়ি সম্পত্তি আদায় করতে গিয়ে কাদির এর নির্দেশে আহাম্মদ, লিটন ,এবাদুল ,ফরহাদ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। সন্ত্রাসী হামলায় হোসেন আলী ,লোকমান ,মোশারফ ,হানিফ ,রিমন ও ঝুমা আহত হয়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট করে।ঝুমার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তপ্ত বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD