বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বাদ আছর শিবপুর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে কলেজ গেইট বাসস্ট্যান্ডে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ সরকার, সাধারণ সম্পাদক ফারজানা হক কামনা, উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান, যুগ্ম আহবায়ক এসডি সুমন প্রমুখ।
উল্লেখ্য বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দোয়া মাহফিলে তাদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD