শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

শিবপুর প্রতিনিধি  : শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কাজী মুইন (২৬) নামের এক যুবককে নিজ ঘরের বারান্দায় দিন দুপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে। নিহত মুইন উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাষ্টারের ছেলে। নিহতের পিতা হানিফ মাষ্টার ও স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান মকুল এ তথ্য নিশ্চত করেছেন। স্থানীয় এলাকাবাসী ও নিহতরে পিতা হানিফ মাষ্টার জানান, সকাল ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার ছোট মেয়েকে নিয়ে বাড়ী আসার পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) মুইন এর পকেটে সিগারেটের জন্য হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি উপস্থিত স্থানীয় লোকজন মিমাংসা করে দেন। মুইন বাড়ীতে আসার পর বেলায়েত মুইনকে নিজ ঘরে একা পেয়ে মারপিট করে চলে যায়। এরপর তৃতীয় দফায় বেলা দেড়টার সময় মুইনের বাড়ীতে গিয়ে বেলায়েত নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় এলাকার লোকজন জুম্মার নামাজে থাকায় কেউ তাকে ধরতে পারেনি। মুইনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পরে থাকতে দেখে। পরে মুইনের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং শিবপুর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD